সারাদেশ

ঝিকরগাছায় জামায়াতের মহিলা নেত্রীদের ওপর হামলার অভিযোগ, আহত ২

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ২৫ জানুয়ারি ২০২৬ , ১০:৪৭:২৯ প্রিন্ট সংস্করণ

ঝিকরগাছায় জামায়াত নেত্রীদের উপর বিএনপি'র হামলা ও ভয়ভীতি প্রদর্শন।

যশোরের ঝিকরগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কীর্তিপুর গ্রামে জামায়াতে ইসলামীর মহিলা নেত্রীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত দুই নারী নেত্রী আহত হয়েছেন বলে দাবি করেছে জামায়াত।

রোববার (দুপুর ১২টা) জামায়াতে ইসলামীর উপজেলা মহিলা নেত্রীরা ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গেলে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে আহনাফ, আতিকুজ্জামান টিটো, ইনামুল রাজীব সবুজ ওরফে ডিস সবুজ, সাফুয়ান, সেতু, সোহাগসহ ১৫–২০ জনের একটি দল অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় জামায়াতের মহিলা কর্মীদের মারধর করা হয় এবং কয়েকটি মোবাইল ফোন ভাঙচুর ও ছিনিয়ে নেওয়া হয়।

ঝিকরগাছা উপজেলা জামায়াতের এক মহিলা নেত্রী জানান, রাফিজা, নাসিমা, কামরুন্নাহার, তুলি, বিলকিস ও জোসনাসহ ১০ জনের একটি দল প্রচারণায় গেলে হামলার শিকার হয়। আহত জোসনা ও কামরুন্নাহার চিকিৎসকের পরামর্শে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। জোসনার মোবাইল ফোন ভাঙচুর করে নিয়ে যাওয়া হয়েছে এবং কামরুন্নাহারের ভ্যানিটি ব্যাগ ছিনতাই করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরে ভুক্তভোগীদের উপস্থিতিতে যশোর প্রেসক্লাবে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

আরও খবর

Sponsered content