সারাদেশ

কালকিনিতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্রিফিং

  ইব্রাহিম সবুজ , স্টাফ রিপোর্টার মাদারীপুর ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:০৪:৪১ প্রিন্ট সংস্করণ

মাদারীপুরের কালকিনিতে আসন্ন নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যদের দায়িত্ব সম্পর্কে ব্রিফিং দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে সৈয়দ আবুল হোসেন কলেজ চত্বর থেকে উপজেলার ৭২টি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফ উল আরেফীন প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম বুঝিয়ে দেন।

কর্তৃপক্ষ জানায়, ব্যালট পেপার ছাড়া অন্যান্য সব সরঞ্জাম বিকেলের মধ্যেই কেন্দ্রে পৌঁছে যাবে। ব্যালট পেপার ভোটের দিন ভোরে কেন্দ্রে পাঠানো হবে।

কালকিনি ও ডাসার উপজেলা এবং মাদারীপুর সদরের একাংশ নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৩৪টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৬৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ২২৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৪৫৮ জন।

নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে প্রশাসন।

আরও খবর

Sponsered content