প্রচ্ছদ

বিরামপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ১ জন গ্রেফতার

  মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:  ২৫ জুলাই ২০২৫ , ৪:২৭:১৯ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের একটি গ্রামে ৬ বছরের এক শিশুকে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম একই উপজেলার হাবিবপুর গ্রামের আব্দুল ওয়াহেদের পুত্র এবং পেশায় ট্রাক্টর চালক।
মামলার এজাহার ও ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে শিশুটি নিজ বাড়ি থেকে কিছুটা দূরে গেলে অভিযুক্ত সাইফুল ইসলাম শিশুটিকে বিস্কুট কিনে দেয়। এরপর বিভিন্ন প্রলোভনে ফুসলিয়ে শিশুটিকে সাইফুলের শশুর বাড়ি এলাকায় একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে এবং সাইফুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে শিশুটির বাবা বাদী হয়ে সাইফুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, এ ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশ গিয়ে অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে এবং শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।

আরও খবর

Sponsered content