প্রচ্ছদ

আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত

  আমতলী (বরগুনা) প্রতিনিধি ২৪ জুলাই ২০২৫ , ১০:০০:০৮ প্রিন্ট সংস্করণ

বরগুনার আমতলী উপজেলার ৪ নম্বর হলদিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৯টি ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহিরুল ইসলাম লিমন হাওলাদার এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সদস্য সচিব কামরুল হাসান সেতু মল্লিক।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জহিরুল ইসলাম (ভিপি) মামুন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির টিম প্রধান সৈয়দ জহিরুল ইসলাম জহির, জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. খায়রুল ইসলাম, যুবদল বরগুনা জেলা সহ-সভাপতি মো. শওকাতুল ইসলাম পান্না মৃধা, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন তালুকদার।

এছাড়া আরও বক্তব্য দেন আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহম্মেদ খান, কামরুজ্জামান হিরু মৃধা, তরিকুল ইসলাম টারজন, পৌর বিএনপির আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহি উদ্দিন স্বপন, আবুল বাশার তালুকদার, মো. তোফাজ্জল হোসেন, মো. মাহবুব মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব মো. জালাল উদ্দিন খান, উপজেলা মহিলা দলের সভানেত্রী শামসুল নাহার মীরা খান, নেত্রী মাহমুদা হেপি, যুবদলের আহ্বায়ক মো. সোহেল মল্লিক, ছাত্রদলের আহ্বায়ক শোয়েব হেলাল ও সদস্য সচিব মো. ইমরান খানসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ডেলিগেট ও নেতাকর্মীরা।

সম্মেলনকে কেন্দ্র করে হলদিয়া ইউনিয়নে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক কর্মী সমাগম। আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় বিএনপি নেতারা।