বিনোদন

আমেরিকার শিল্পীদের সঙ্গে ডিজে মারুফ

  প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৬ , ২:৫৫:৩১ প্রিন্ট সংস্করণ

আমেরিকার সংগীতশিল্পীদের সঙ্গে বাংলাদেশের লোকসংগীতের নতুন ঝলক নিয়ে এসেছেন ডিজে মারুফ। এর মধ্যদিয়ে আন্তর্জাতিক মঞ্চে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছেন তিনি।

আমেরিকার জনপ্রিয় ইন্ডি-ফোক ব্যান্ড মিস্টিক্যাল জয়রাইডের সঙ্গে যৌথভাবে নতুন গানটি প্রকাশ করেছেন মারুফ। শিরোনাম ‘কাম অ্যান্ড কুল মি ডাউন’ (বাতাস কর)। গানটি ইতিমধ্যেই গায়কের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

ইন্ডি ইলেকট্রো ফিউশন ঘরানার এই গানে আধুনিক ইলেকট্রনিক সাউন্ডের সঙ্গে সংযোজিত হয়েছে বাংলা লোকসংগীতের আবহ। গানটির কথা লিখেছেন মারুফ নিজেই। সুর-সংগীতায়োজন করেছেন মীর ব্রাদার্স, ডিজে মারুফ ও মিস্টিক্যাল জয়রাইড। গানের স্টুডিও প্রোডাকশন সম্পন্ন হয়েছে গায়েনবাড়ি স্টুডিওতে।

এই কোলাবরেশন প্রসঙ্গে ডিজে মারুফ বলেন, ‘আমার সঙ্গে হঠাৎ করে জোয়েল ভ্যান ডাইক যোগাযোগ করেন এবং কোলাবরেশনের প্রস্তাব দেন। তখন আমি “বাতাস কর” নিয়ে কাজ করছিলাম। খুব দ্রুত পরিকল্পনা করে লেয়া ভ্যান কিংকে বাংলা কোরাস গাওয়ার জন্য যুক্ত করা হয়।’

তিনি আরও বলেন, ‘গানটিতে জোয়েল ভ্যান ডাইকের বাঁশি ও গিটার পারফরম্যান্স সংগীত আবহকে আরও সমৃদ্ধ করেছে। প্রায় তিন মাসের মধ্যে অডিও ও ভিজ্যুয়াল প্রোডাকশন সম্পন্ন হয়, যেখানে পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টায় গানটি একটি আন্তর্জাতিক মানের প্রজেক্টে রূপ নেয়।’

আরও খবর

Sponsered content