খেলাধুলা

আর্জেন্টিনাকে হারাতে ইংল্যান্ডকে রুনির কৌশলগত পরামর্শ

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ৫:৪০:১০ প্রিন্ট সংস্করণ

আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের আগে ইংল্যান্ডকে বিশেষ কিছু পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়েন রুনি।বুধবার আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। মাঠের লড়াই শুরুর আগেই দুই দলের রণকৌশল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

এ আলোচনায় যোগ দিয়ে আর্জেন্টিনার একটি বড় টেকনিক্যাল দুর্বলতা খুঁজে বের করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েইন রুনি। যা কাজে লাগিয়ে ফাইনালে ওঠার পথ তৈরি করতে পারে টমাস টুখেলের ইংল্যান্ড।

বিবিসি স্পোর্টসের এক অনুষ্ঠানে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েইন রুনি আর্জেন্টিনার এই কৌশলগত আপস নিয়েই কথা বলেছেন। তিনি বলেন, ‘রক্ষণাত্মকভাবে মেসি আর্জেন্টিনার জন্য একটি দুর্বলতা হতে পারে। সে পেছনে দৌড়ায় না। তবে জুড বেলিংহামের মতোই ম্যাচের বড় বড় মুহূর্তে সে ব্যবধান গড়ে দেয়। তার মধ্যে ম্যাচ জেতানোর মতো দুর্দান্ত কিছু মুহূর্ত ও কোয়ালিটি রয়েছে।’

সুইজারল্যান্ড ম্যাচে মেসির পারফরম্যান্সের প্রশংসা করে রুনি বলেন, ‘মেসির আসল শক্তি হলো তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ম্যাচের বিশেষ কিছু মুহূর্তে সে যেন প্রাণ ফিরে পায় এবং একদম সঠিক সিদ্ধান্তটি নেয়। লিওনেল মেসিকে মার্ক করার মূল চাবিকাঠি হলো মনোযোগ এবং মাঠে নিজেদের মধ্যে যোগাযোগ ঠিক রাখা। সতীর্থদের সাথে কথা বলে এমন সব পজিশন সামলাতে হবে, যা সাধারণত ডিফেন্ডাররা সামলায় না।’রুনির মতে, মেসি রক্ষণাত্মক কাজে না নামায় তার পাশের ফাঁকা জায়গাটি ব্যবহার করতে পারে ইংল্যান্ড। একজনমিডফিল্ডারকে সেই পজিশনে ওপরে তুলে আর্জেন্টিনা ডিফেন্সে অতিরিক্ত চাপ তৈরি করা সম্ভব। তবে এই কৌশলে এক বিশাল ঝুঁকিও রয়েছে। ওপরে উঠে ইংলিশরা যদি কোনোভাবে বল হারিয়ে ফেলে, তবে রক্ষণভাগের সামনে সম্পূর্ণ ফাঁকায় বল পেয়ে যাবেন মেসি। আর সেই সময়টুকু পেলে তিনি একাই ইংলিশ ডিফেন্স গুঁড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

আরও খবর

Sponsered content