আইন-আদালত

ইবনে সিনায় নিয়োগে ধর্মীয় ও লিঙ্গ বৈষম্য কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৩৪:৪৪ প্রিন্ট সংস্করণ

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে নির্বাহী বা জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধুমাত্র মুসলমান ও পুরুষদের আবেদন চেয়ে যে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তাতে দেশে লিঙ্গ ও ধর্ম ব্যতিরেকে বৈষম্যহীন নিয়োগ নীতি লঙ্ঘন হয়েছে বলে ঘোষণা কেন করা হবে না, তা জানতে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। সরকারি-বেসরকারি সব কর্মস্থলে বৈষম্যহীনভাবে চাকরির নীতিমালা তৈরি ও বাস্তবায়নের জন্য কেন আদেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে ওই রুলে।

গত ২৬ জানুয়ারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ড্রাস্ট্রি যেখানে নির্বাহী ও জ্যেষ্ঠ নির্বাহী পদে শুধুমাত্র পুরুষ ও মুসলমান ব্যক্তিদের আবেদন করতে বলা হয়েছিল। সেই নিয়োগ বিজ্ঞপ্তি বৈষম্যমূলক দাবি করে রিট করেন আইনজীবী অনামিকা নাহরিন।

রিটকারীর আইনজীবী কারিশমা জাহান এ তথ্য জানিয়েছেন।

আজ সোমবার ওই রিটের শুনানি শেষে কারণ দর্শানোর আদেশ দেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ।

অন্তর্বর্তী আদেশ সরকারকে নির্দেশনা দেওয়া হয়েছে, (১) ওই নিয়োগ বিজ্ঞপ্তি তদন্ত করে বৈষম্যমূলক শর্তগুলো প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে, (২) সবরকম বৈষম্যহীন নিয়োগের জন্য নীতিমালা তৈরি ও বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে এবং (৩) এই বিষয়ে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তিন মাসের মধ্য আদালতে সেই বিষয়ে প্রতিবেদন জমা দিতে হবে।

আরও খবর

Sponsered content