সারাদেশ

ঈদুল আজহায় সোনামসজিদ স্থলবন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

  মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ২০ মে ২০২৬ , ৭:০১:৩৩ প্রিন্ট সংস্করণ

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে টানা ৮ দিনের জন্য আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২০ মে) সোনামসজিদ আমদানিকারক ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনামসজিদ আমদানিকারক ও রপ্তানিকারক গ্রুপ এবং সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ২ জুন ২০২৬ পর্যন্ত বন্দরের সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে বিশেষ ব্যবস্থায় পাসপোর্টধারী যাত্রীদের সুবিধা বিবেচনায় ইমিগ্রেশন সেন্টার ও সংশ্লিষ্ট বিভাগ খোলা রাখা হবে।

এছাড়া আগামী ৩ জুন (বুধবার) থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সময়ের মধ্যে যাত্রী যাতায়াত ও প্রয়োজনীয় কাস্টমস কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে।

আরও খবর

Sponsered content