প্রচ্ছদ

উত্তরায় বৃষ্টিতে ভিজে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত 

  নাজমুল ইসলাম মন্ডল ১৬ এপ্রিল ২০২৫ , ৬:০৬:৩৫ প্রিন্ট সংস্করণ

বৃষ্টিতে ভিজে উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল (বুধবার)  সকাল থেকে কর্মীসভা সফল করতে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে দলে দলে  যোগ দেন নেতাকর্মীরা। বৃষ্টিতে ভিজে কর্মীসভা নেতা কর্মীরা নেতৃ বৃন্দদের কথা শুনছিলেন, প্রকৃতির শাড়ায় ঝুম বৃষ্টি শুরু হয়,যার জন্যে  কিছুক্ষণ বন্ধ থাকে অনুষ্ঠান। বৃষ্টি কিছুটা কমে গেলে ফের শুরু হয় অনুষ্ঠান। কিছুক্ষন পর আবারও  বৃষ্টি। তবে, এই বৃষ্টি যেন আর বাধাঁ হতে পারেনি। বৃষ্টি উপেক্ষা করে চলে পুরো অনুষ্ঠান।
বিকেল ৪ টা ৫০ মিনিটে মঞ্চে দাড়িয়ে জ্বালাময়ী বক্তব্য তুলে ধরেন মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ১৭ বছরে অনেক সহযোদ্ধারা জীবন দিয়েছে , আগামী তে দল কে শক্তিশালী করতে আবারও জীবন দিতে প্রস্তুত। দলের খারাপ সময় ছাত্রদল রাজপথে ছিলো।আমরা শুনছি  ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, প্রশাসন ছাত্রলীগকে গ্রেপ্তার করছে না। ছাত্রলীগকে নিষিদ্ধের পাশাপাশি  আওয়ামী লীগ রাজনীতি  নিষিদ্ধ  করার দাবি তুলেন এই নেতা।পরে তার দেয়া  “ছাত্রদল ডাকছে তারেক রহমান আসছে”স্লোগানে প্রকম্পিত হয় পুরো কর্মী সভাস্থল।
রাষ্ট্র সংস্কারে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়ন ও তৃনমুলের নেতাকর্মীদের বেগবান করতে  উত্তরা পশ্চিম থানা ও ১ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বৃষ্টিতে ভিজে কর্মীসভা  অনুষ্ঠিত হয়। বিকেলে উত্তরার শহীদ মির মুগ্ধ মঞ্চে কর্মীসভায় উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি শামছুল আলম খান সোয়েবের সভাপতিত্বে পশ্চিম থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা  হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন।
তিনি বলেন, বিগত বছরে অনেক সহযোদ্ধারা জীবন দিয়েছে , আগামী তে দল কে শক্তিশালী করতে আবারও জীবন দিতে প্রস্তুত বলে জানান তিনি।এসময় উত্তরা ৭ টি থানা ও মহানগর উত্তরে  বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উপস্থিত ছিলেন।
এমআই

আরও খবর

Sponsered content