প্রতিনিধি ২৮ জুলাই ২০২৫ , ৯:৩০:৩০ প্রিন্ট সংস্করণ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নবাগত হাজীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে উপজেলা হাজী কল্যাণ সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাজী কল্যাণ সংগঠনের সভাপতি আলহাজ্ব এ জেড সুলতানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান এবং সেক্রেটারী মাওলানা রজব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা হাজী কল্যাণ সংগঠনের সহ-সভাপতি বখতিয়ার হোসেন, ইউনিয়ন সভাপতি একেএম ফজলুল হক, মজিরউদ্দীন আহমদ, কামরুজ্জামান, আনিসুর রহমান, পৌর সম্পাদক মানিক খাঁন, মোয়াল্লেম মাসুউদ আলম প্রমুখ।
অনুষ্ঠানে এবারের হজ পালনকারী প্রায় ১৬০ জন নবাগত হাজীকে ফুল ও উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে দেশ ও জাতির মঙ্গল, হজ পালনকারীদের সুস্থতা ও হজ কবুলের উদ্দেশ্যে বিশেষ দোয়া করা হয়।
এই আয়োজনকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।





















