বিনোদন

এবার ঢাকা মাতাতে আসছেন সঞ্জয়

  প্রতিনিধি ১২ জুলাই ২০২৬ , ২:০০:৩২ প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ ফুটবলের মহোৎসবের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে তাক লাগিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব। ‘সির সির’ গান দিয়ে বলিউড তারকা নোরা ফাতেহি’র সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায়ও আসেন এই গায়ক। এরপর তারা জুটিই হন নতুন গান ‘চ্যাম্পিয়ন’-এ।

নতুন খবর হলো এবার ঢাকা মাতাতে আসছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব। ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’ শিরোনামে কনসার্টে পারফর্ম করবেন। বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক সংস্থা ট্রিপল টাইম কমিউনিকেশনস।

জানা গেছে, রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে আগামী ১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত চলবে গানের উৎসব।

আয়োজক সংস্থা জানিয়েছে, কনসার্টের প্রধান আকর্ষণ হলো আন্তর্জাতিকভাবে খ্যাতিমান বাংলাদেশি শিল্পী সঞ্জয়ের বিশেষ লাইভ পারফরম্যান্স। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল থিম সং-এর আলোচিত এই শিল্পী আগামী ২০ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন।

ছয় দিনব্যাপী উৎসবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ সরাসরি প্রদর্শন হবে। পাশাপাশি থাকবে লাইভ মিউজিক, ডিজে পারফরম্যান্স, দর্শকদের অংশগ্রহণে বিভিন্ন গেম শো।

আরও খবর

Sponsered content