প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ৪:১৮:৪৬ প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
মনজিলা ঝুমা লিখেছেন, ‘এনসিপি প্রাথমিকভাবে যেই ১২৫ আসনে মনোনয়ন দিয়েছিল তার মধ্যে খাগড়াছড়ি ২৯৮নং আসনে শাপলা কলি মার্কা নিয়ে নির্বাচন করতে আমাকে মনোনীত করেছিল। ২৪ তারিখে আমার পক্ষে আমার দলের খাগড়াছড়ি জেলার আহ্বায়ক মনোনয়ন উত্তোলন করেছে। আগামীকাল জমা দেওয়ার লাস্ট ডেট। আজ প্রায় দুই ঘণ্টা আগেই দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না।’
শেষে তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করি তরুণরা সংসদে যাবে, আজ নয়তো কাল।’














