সারাদেশ

কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি

  প্রতিনিধি ৫ জুন ২০২৬ , ২:২৭:০৩ প্রিন্ট সংস্করণ

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জেলার বরকলের সুবলং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী নৌকায় শিশুসহ ১২ জন যাত্রী ছিল। হ্রদে পানি কম থাকায় এবং আশপাশে নৌকা থাকায় দ্রুতই সবাইকে উদ্ধার করা সম্ভব হয়।

সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, শুক্রবার সকালেসুবলং বাজার এলাকায় এ নৌ দুর্ঘটনায় সংঘটিত হয়। তবে ঘটনায় কেউ নিখোঁজ হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে রাঙামাটি জেলা সদর থেকে ছেড়ে আসা নৌযানটি বরকলের দিকে যাচ্ছিল। সুবলং বাজার ঘাটে পৌঁছানোর পর রাঙামাটি থেকে লংগদু উপজেলার মাইনীমুখের উদ্দেশে ছেড়ে যাওয়া এমএল বিজলি নামের একটি লঞ্চের সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এতে নৌকাটি পানিতে ডুবে। পরে নৌকায় থাকা যাত্রীরা প্রাণ বাঁচাতে সাঁতার কাটতে থাকে। এ সময় লঞ্চের কর্মচারী ও হাটে আসা লোকজন দ্রুত ঘটনাস্থলে তাৎক্ষণিক উদ্ধার অভিযানে নৌকায় থাকা সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করেন।

রাঙামাটি লঞ্চ মালিক সমিতির লাইনম্যান বিশ্বজিৎ দে বলেন, সুবলং বাজার ঘাটে মাইনীমুখ উদ্দেশে ছেড়ে যাওয়া এমএল বিজলি লঞ্চকে অতিক্রম করতে চাইলে লঞ্চের পেছনে সাইডে নৌকায় ধাক্কা দিয়ে ডুবে যায়। লঞ্চের কর্মচারী ও স্থানীয়দের সহায়তায় যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

আরও খবর

Sponsered content