মাদারীপুর প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৫ , ৫:৫৮:৪৫প্রিন্ট
সংস্করণ
মাদারীপুরের কালকিনিতে আলোচিত হাতকড়াসহ পলাতক আসামিকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে র্যাব ও কালকিনি থানা পুলিশের যৌথ অভিযানে মামলার প্রধান আসামি আল আমিন সরদারকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায় গত ১০ এপ্রিল সন্ধ্যায় কালকিনি থানা সংলগ্ন বড় ব্রিজ এলাকা থেকে আসামি আল আমিন সরদারকে মাদকসহ গ্রেফতার করে। গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় মাছ বাজারের কাছাকাছি আসলে আসামীর সহযোগীরা আলামিনকে হাতকড়াসহ ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় মাদক ও বিস্ফোরক আইনে দুটি আলাদা মামলায় মোট ২৭ জনকে আসামি করা হলেও এ পর্যন্ত আলামিন সহ মোট আটজনকে গ্রেফতার করতে সক্ষম হয় কালকিনি থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি আল আমিনের নামে ইতিপূর্বে কালকিনি থানায় অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে।