প্রতিনিধি ৪ মার্চ ২০২৬ , ১:০২:৫১ প্রিন্ট সংস্করণ
দুই বছরেরও বেশি সময় ধরে নিউইয়র্কে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। দেশ থেকে বিদেশে পাড়ি দিয়ে এখন চাকরি করে জীবিকা নির্বাহ করছেন এই নায়ক।
হঠাৎ সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে! যেখানে জায়েদ খানকে দেখা গেছে একজন শ্রমিক হিসেবে! তিনি রাস্তার পাশে রাখা কাঠ সরাচ্ছেন। চোখেমুখে পরিশ্রমের ছাপ।
ছবিটি শেয়ার করে অনেকেই নিউইয়র্কের রাস্তায় জায়েদ খান দিনমজুরের কাজ করছেন বলে প্রচার করছেন। কিন্তু সত্যিই কি তাই?
এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে জায়েদ খান বলেন, ‘এ নিয়ে আপাতত কথা বলতে চাই না। সবসময় মানুষের একরকম সময় যায় না। শুধু এটুকু বলব, সবাই আমার জন্য দোয়া করবেন।’
ধারণা করা হচ্ছে- এটি জায়েদ খানের কোনো কাজের অংশ। প্রচারণার জন্য ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। আর শিগগির বিস্তারিত জানা যাবে।















