বগুড়া প্রতিনিধি: ২৩ নভেম্বর ২০২৫ , ১১:৩৩:৩০ প্রিন্ট সংস্করণ
বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল রবিবার বিকেলে শহরের ফুলবাড়ী বৃন্দাবনপাড়া এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যক্ষ আব্দুল হামিদ বেগ, ২নং ওয়ার্ডের আমির ডা. আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি নামিরুল হক জারজিস, ৩নং ওয়ার্ডের সভাপতি জাকিরুল ইসলাম, সেক্রেটারি গোলাম সাকলাইন, ১৮নং ওয়ার্ডের আমির ইব্রাহিম হোসেন, আব্দুল ওয়াদুদ, রুহুল আমিন বাকি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফুলবাড়ী সাংগঠনিক থানার সভাপতি আব্দুস সোবাহান, সেক্রেটারি আল আমিন, মাওলানা হিফজুল বারী, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।
পরে মহিলা কলেজের সামনে এক পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, “যেখানেই যাচ্ছি সেখানেই জনগণ বলছে—আমরা দাঁড়িপাল্লায় ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।” তিনি বলেন, আগামী নির্বাচন দেশ ও জাতির ভাগ্য নির্ধারণী নির্বাচন। তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত, ন্যায়-ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগে তিনি আরও বলেন, “সব দলকে বারবার দেখা হয়েছে, এবার একবার জামায়াতে ইসলামীর দিকে তাকানোর অনুরোধ করছি।”





















