মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি ঃ ৩০ অক্টোবর ২০২৬ , ২:৩১:২৭ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর দলিল লেখক সমবায় সমিতি লিমিটেডের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি এবং তিন সদস্যের একটি উপদেষ্টা পরিষদ অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে প্রসাদপুর দলিল লেখক সমবায় সমিতির কার্যক্রম নিয়ে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যাচ্ছিল। সাধারণ সদস্যদের মাঝেও বর্তমান কমিটির কার্যক্রম নিয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছিল। সার্বিক পরিস্থিতি ও সদস্যদের স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন অনুমোদিত কমিটিকে সমিতির নিয়মকানুন ও গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সমিতির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য উপজেলা সমবায় কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল হাসিব। কমিটিতে অন্যান্যদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে মোজ্জামেল হক, সহসভাপতি পদে আব্দুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পদে আসলাম আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে অরুণ কুমার, সাংগঠনিক সম্পাদক পদে মকলেছুর রহমান এবং দপ্তর সম্পাদক পদে আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে ইসমাইল হোসেন, ইসরাফিল আলম, মোজাহার আলী, মামুনুর রশিদ, আল আমিন (১) ও মোজাম্মেল হককে। অন্যদিকে, তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে মনোনীত হয়েছেন রেজাউল করিম মন্টু, মকবুল হোসেন ও তৈয়ব আলী।
গণবিজ্ঞপ্তিতে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু নতুন কমিটিকে স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিক উপায়ে সমিতির কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি আগামীতে গণতান্ত্রিকপ্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।





















