সারাদেশ

কাশিয়ানীতে বিদ্যুৎস্পর্শে তিনজনের মৃত্যু

  শেখ শোভন আহমেদ: ১৮ জানুয়ারি ২০২৬ , ৪:৩৯:৩৯ প্রিন্ট সংস্করণ

 গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিদ্যুৎস্পর্শে নারী-শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সজীব সিকদারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
তিনজন হলেন- তেতুলিয়া গ্রামের মৃত মোশাররফ শিকদারের স্ত্রী রেহেনা বেগম (৫৫), মৃত হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫), সজীব সিকদারের ১০ মাস বয়সী শিশু সন্তান সাইফান।
স্থানীয় সূত্রে জানা যায়, রেহেনা বেগমের নিজ বাড়ি সংলগ্ন ধানের জমিতে ইঁদুর তাড়ানোর জন্য বৈদ্যুতিক তার সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎ সংযোগ থেকে বিদ্যুতায়িত হন রেহানা বেগম এবং তার কোলে থাকা নাতি ১০ মাস বয়সি সাইফান। তাদের উদ্ধার করতে এগিয়ে আসলে ইরান সিকদারও বিদ্যুতায়িত হয়ে মারা যান।
এ বিষয়ে কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content