প্রচ্ছদ

রুপালি পর্দা থেকে কোটি টাকার ব্যবসায়— স্কিনকেয়ার ব্র্যান্ডে বাজিমাত কৃতি শ্যাননের

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ২:৫৬:৪৫ প্রিন্ট সংস্করণ

বিনোদন প্রতিবেদক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন এখন আর শুধু রুপালি পর্দার গ্ল্যামারাস মুখ নন—তিনি এখন একজন সফল উদ্যোক্তাও। সম্প্রতি কোনো সিনেমায় অভিনয় না করেও ১২০০ কোটি রুপি আয়ের খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যা তাকে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।

অনুরাগীদের কৌতূহল—এত অর্থের উৎস কী? জানা গেছে, মাত্র দুই বছর আগে কৃতি নিজের একটি স্কিনকেয়ার ব্র্যান্ড ‘Let’s Hyphen’ চালু করেছিলেন। ব্যবসায়িক পার্টনার তরুণ শর্মার সঙ্গে মিলে তৈরি করা এই ব্র্যান্ড মাত্র অল্প সময়েই ছুঁয়ে ফেলেছে ৪০০ কোটি রুপি লাভের মাইলফলক।

এক সাক্ষাৎকারে কৃতি জানান, “শুরুতেই আমরা লক্ষ্য নির্ধারণ করেছিলাম ১০০ কোটি রুপি, যা আমাদের ভিশন বোর্ডে লেখা ছিল। আমরা সেটি অর্জনের পর এখন চাইছি ১০০০ কোটি—বরং আমি বলব ১২০০ কোটি টার্গেট।” কৃতি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আমি বিশ্বাস করি, ২-৩ বছরের মধ্যেই আমরা এই লক্ষ্য ছুঁয়ে ফেলতে পারব।”

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কৃতি শুধু ব্র্যান্ডের মুখ নন, প্রথম দিকেই বড় অঙ্কের বিনিয়োগও করেন তিনি। ব্যবসার পেছনে ছিল ‘McCaffeine’-এর উদ্যোক্তা চারজনের (তরুণ শর্মা, বৈশালী গুপ্ত, বিকাশ লাচওয়ানি ও মোহিত জৈন) পরামর্শ ও সহায়তা।

কৃতির পেশাগত যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে। পরে বলিউডে আত্মপ্রকাশ করে তিনি জায়গা করে নেন প্রথম সারির অভিনেত্রীদের কাতারে। আর এখন, পর্দার বাইরেও দেখাচ্ছেন সফলতার নতুন দিক।

তার এই রূপান্তর ও উদ্যোক্তা সত্ত্বা ভক্তদের চোখে যেন এক নতুন কৃতি শ্যাননের জন্ম দিয়েছে—যিনি প্রমাণ করেছেন, সৃজনশীলতা আর সাহসী উদ্যোগ মিললে একজন শিল্পী শুধু পর্দায় নয়, বাস্তব জীবনের মঞ্চেও নায়ক হতে পারেন।

আরও খবর

Sponsered content