সারাদেশ

কিশোরগঞ্জে (নীলফামারী) ১১ দলের নির্বাচনী জনসভা প্রস্তুতি, স্টেজ ও মাঠ পরিদর্শন

  কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: ১ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:৫৮:৩২ প্রিন্ট সংস্করণ

নীলফামারীর কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নীলফামারী-৪ আসনের কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের।

তাদের আগমন উপলক্ষে রোববার বিকেলে জনসভার স্টেজ ও মাঠ পরিদর্শন করেন জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, নায়েবে আমীর আকতারুজ্জামান বাদল, সেক্রেটারি ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ ও রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে নীলফামারী-৪ আসনের জামায়াত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম স্থানীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্ ও সেক্রেটারি ফেরদৌস আলম। মতবিনিময় সভায় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ জানান, আসন্ন জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও খবর

Sponsered content