সারাদেশ

কুড়িগ্রামে শিশুবিবাহ রোধে কিশোরী- অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  কুড়িগ্রাম প্রতিনিধি ॥ ২৫ মার্চ ২০২৬ , ৯:২৪:০৫ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিশুবিবাহ রোধে অভিভাবক ও কিশোরীদেরকে নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়া বানিয়াটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেভ দ্যা চিল্ড্রেন্স এবং এম্বাসি অফ নেদারল্যান্ড এর আর্থিক সহযোগিতায়, সোচ্চার প্রকল্পের আওতায় এ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) এর শিফ্ট ক্যাম্পেইনের আওতায় আয়োজিত অনুষ্ঠানে নারীদের সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা আব্দুল জলিল। প্রকল্প সমন্বয়কারী কার্তিক চন্দ্র সেনের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, এএফএডি এর নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. তাহমিনা শিরিন ও বানিয়াটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো. এনামুল হক।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সাবরিনা পারভীন, শিফ্টারদের মধ্য থেকে মোহাম্মদ আলী, শিউলি খাতুন ও জাদিরানা, কিশোরীদের মধ্য থেকে ববিতা খাতুন। বাতাসি খাতুন প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা শিশুবিবাহের কুফল সম্পর্কে বিষদ আলোচনা করেন। পাশাপাশি শিশু ও বাল্যবিবাহ রোধে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শতাধিক কিশোরীদের মাঝে নারী সুরক্ষা উপকরণ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ শেষে একই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাল্যবিবাহের কুফল এবং প্রতিরোধের উপায় তুলে ধরে নাট্যানুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও খবর

Sponsered content