রাজনীতি

কেন্দ্রে নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, অতঃপর…

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ২:১৬:৫৩ প্রিন্ট সংস্করণ

ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। কেন্দ্রে প্রবেশ করতেই হামলার শিকার হন বলে অভিযোগ করেছেন তিনি।

জানা গেছে, বিএনপির সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তেজনা তৈরি করেন এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এ সময় কিছু ব্যক্তি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আক্রমণ চালানোর চেষ্টা করে।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে এবং নাসিরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

ভোটকেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনার পর দুপুর ১২টা ৪০ মিনিটে ফেসবুকে এক পোস্টে নাসীরুদ্দীন জানান, রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। প্রিজাইডিং অফিসার সরাসরি বিএনপির পক্ষ নিয়ে কাজ করছেন।

তিনি বলেন, ‘আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।’

আরও খবর

Sponsered content