রাজনীতি

খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৭:২৬:৫৮ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে এবার একই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং দিনাজপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

এ সময় জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদ কচি, সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম, মতিবুর রহমান বিপ্লবসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘দলের উচ্চ পর্যায় থেকে দিনাজপুর-৩ আসনে আমাকে মনোনয়ন ফরম উত্তোলনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজ মনোনয়ন ফরম উত্তোলন করেছি।’

আরও খবর

Sponsered content