সারাদেশ

খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শৈলকুপায় দোয়া মাহফিল

  তানভীর সরদার , স্টাফ রিপোর্টার ॥ ৬ জানুয়ারি ২০২৬ , ৭:৩৩:৪৪ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার ভাটই বাজারে দুধসর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান। দুধসর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, সাজ্জাদুর রহমান ও রাকিবুল হাসান খান দিপু, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক জাকারিয়া মিলন, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি, যুবদলের আহ্বায়ক রবিউল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করেছেন। অন্যায়ের সঙ্গে আপোষ না করায় তিনি ‘আপোষহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁর অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

পরে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আরও খবর

Sponsered content