খেলাধুলা

বিরামপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৫ , ৮:০৮:৩৫ প্রিন্ট সংস্করণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (পিবিজিএসআই) ও এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আল আজাদ, এসইডিপি-পিবিজিএসআই স্কিম পরিচালক প্রফেসর তোফাজ্জেল হোসেন, উপ-পরিচালক প্রফেসর শাহানাজ পারভীন কাজল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মণ্ডলসহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

এ সময় দেশের বিভিন্ন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিরামপুর উপজেলার ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content