মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৫৫:৪৮ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় দিনের বেলায় একটি চার্জার ভ্যান চুরি হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ৫ নং গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর সতীহাট বাসষ্ট্যান্ড (গ্রামীণ ব্যাংকরোড) এলাকা থেকে দিনের বেলায় চার্জার ভ্যান গাড়িটি চুরি হয়ে যায়।
ভূক্তভোগী নীলকুঠি-মীরপুর (সিনেমা হল সংলগ্ন) গ্রামের সাবু’র ছেলে আনোয়ার হোসেন বলেন,‘মঙ্গলবার দুপুরে ভ্যান নিয়ে সতীহাটে বাজার করার জন্য আসেন তিনি। এসময় তার ব্যাবহৃত ভ্যান গাড়িটি সতীহাট বাসষ্ট্যান্ডে (গ্রামীণ ব্যাংকরোড) এলাকায় তালা দিয়ে রেখে শহিদ মিনার মার্কেট হয়ে পুরাতন ব্রিজ পর্যন্ত এসে পুনঃরায় ভ্যানের কাছে ফিরে গিয়ে দেখেন যে, তার ভ্যান গাড়িটি নেই। তালা ভেঙ্গে তার ভ্যান গাড়িটি চুরি করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও ভ্যান গাড়িটি না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও সতীহাট বাজার এলাকা থেকে একাধিক ভ্যান ও মোটরসাইকেল চুরি এবং ছিনতাই হয়ে গেছে। কিন্তু এ কাজের সঙ্গে জড়িত কাউকেই এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ কারণে চুরির প্রবণতা ক্রমেই বাড়ছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, ভ্যান চুরির বিষয়টি অবগত নয়। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে সতীহাট মেডিসিন কর্ণারের এক কর্মচারীর ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।




















