প্রচ্ছদ

পলাশের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিকী

  নাজমুল হক মণি ৬ মে ২০২৫ , ৬:১৮:৫০ প্রিন্ট সংস্করণ

নরসিংদীর পলাশে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো: আবু বকর সিদ্দিকী। সোমবার (৫ মে) পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন মো: আবু বকর সিদ্দিকী।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন কে গত রোববার (৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি পূর্বক নিয়োগ করা হয়।

পলাশের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু বকর সিদ্দিকী প্রশাসনিক কার্যক্রম সম্পাদনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এমআই

আরও খবর

Sponsered content