প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ১:৩২:৫৭ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার দারিয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো—দারিয়াতলা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে জান্নাতি (১১) ও মোস্তাক শেখের মেয়ে লামিয়া (৮)।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় জান্নাতি ও লামিয়া। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে ঘেরে মাছের খাবার দিতে গিয়ে স্থানীয় লোকজন তাদের পানিতে দেখতে পান। দ্রুত উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।





















