ধর্ম

দেশে সোনার নতুন রেকর্ড দাম, ভরিতে বেড়েছে ৪ হাজার ৬১৮ টাকা

  অর্থনীতি ডেস্ক ॥ ১৪ অক্টোবর ২০২৫ , ৬:০২:৫২ প্রিন্ট সংস্করণ


দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (১৩ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। এটি বাংলাদেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় এবং স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে কার্যকর হবে।

এর আগে ৯ অক্টোবরও সোনার দাম বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেট সোনার ভরি প্রতি দাম দাঁড়ায় ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। সর্বশেষ সমন্বয়ে সেই রেকর্ডও ভেঙে গেছে।

বাজুসের ঘোষিত নতুন মূল্যতালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেট সোনার প্রতি ভরি: ২,১৩,৭১৯ টাকা (বৃদ্ধি ৪,৬১৮ টাকা)

  • ২১ ক্যারেট সোনার প্রতি ভরি: ২,০৪,০০৩ টাকা (বৃদ্ধি ৪,৪০৯ টাকা)

  • ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি: ১,৭৪,৮৫৫ টাকা (বৃদ্ধি ৩,৬৭৬ টাকা)

  • সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি: ১,৪৫,৫২০ টাকা (বৃদ্ধি ৩,২১৯ টাকা)

বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই দেশের বাজারে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content