ধর্ম

ধরনীবাড়িতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নতুন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত 

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৫ , ১০:২৬:১৬ প্রিন্ট সংস্করণ

মোহাইমিনুল ইসলামঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন ধরনীবাড়ি ইউনিয়নের বামনেরহাট এলাকায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের উদ্যোগে নতুন কমিটির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ সভায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ধরনীবাড়ি ইউনিয়ন আহ্বায়ক ফাহিম ইসলাম। এতে বক্তব্য রাখেন—উলিপুর উপজেলা আহ্বায়ক নাজমুল আল হাসান, উপজেলা যুগ্ম আহ্বায়ক বাইজিদ বোস্তামি ও আরিফুল ইসলাম, উপজেলা যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মাসুদ রানা এবং ইউনিয়ন সদস্য সচিব মুন্না দেওয়ান প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আহ্বায়ক নাজমুল আল হাসান বলেন,“৫ই আগস্টের পূর্বে ছাত্র রাজনীতি ছিল দলদাস তৈরির কারখানা। কিন্তু ৫ই আগস্ট-পরবর্তী ছাত্র রাজনীতি হবে নেতৃত্ব তৈরির কারখানা।”

তিনি আরও উল্লেখ করেন, নতুন প্রজন্মকে গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের আদর্শিক ও সাংগঠনিক চর্চায় অভ্যস্ত হতে হবে। ছাত্ররাজনীতি হবে জনগণের কল্যাণে কাজ করার একটি মহৎ প্ল্যাটফর্ম।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ শিক্ষার্থীদের প্রকৃত অধিকার আদায়ে সোচ্চার থাকবে। পাশাপাশি সমাজ, শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিতে নতুন কমিটি কাজ করবে। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে প্রকৃত নেতৃত্ব তৈরি করাই হবে এ সংগঠনের প্রধান লক্ষ্য।

বক্তারা আরও বলেন, ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা ও জাতীয় পর্যায় পর্যন্ত ছাত্রসংসদের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভায় ইউনিয়নের নতুন কমিটি বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, শিক্ষা-সংস্কৃতি বিষয়ক কর্মসূচি এবং ছাত্রসমাজের সমস্যা সমাধানে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

সভা শেষে ইউনিয়ন কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

আরও খবর

Sponsered content