জাতীয়

হাসপাতালের এনআইসিইউতে নবজাত শিশু দগ্ধ

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৬ , ২:১৪:১২ প্রিন্ট সংস্করণ

রাজধানীর হাসপাতালে এক নবজাত শিশুর আগুনে দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

অভিভাবকের সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোর ৪টার দিকে ঢামেক হাসপাতালে শিশুটির জন্ম হয়। এ সময় চিকিৎসক নবজাতকের এনআইসিইউ লাগবে বলে জানান।

নবজাতকের বাবা গোলাম রাব্বানী বলেন, ‘ঢামেকে এনআইসিইউ সিট খালি নেই বলে আমাদের জানানো হয়। সেখানকারমতিউর নামে একজন হাসপাতালের পাশে চাঁনখারপুলের রয়েল কেয়ার হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে শিশুটিকে চানখারপুলের রয়েল কেয়ার হাসপাতালের এনআইসিইউতে নেওয়া হয়। সেখানে জনৈক এক চিকিৎসক শিশুটিকে এনআইসিইউতে নিয়ে রাখেন। কিছু সময় পর সেখান থেকে চিৎকার শুনি, আগুন। ততোক্ষণে আমার সন্তানের শরীরের অনেকাংশ পুড়ে যায়।’

তিনি জানান, এনআইসিইউ ওভারহিট হয়ে বাচ্চার মাথা, পিঠ ও পায়ের আংশিক পুড়ে গেছে।

তিনি বলেন, ‘পরক্ষণেই দেখতে পাই, সেই হাসপাতাল লোকজন শুন্য হয়ে যায়। সবাই পালিয়ে যান। পরে আমার সন্তানকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ হাসপাতালে নিয়ে আসলে সঙ্গেসঙ্গে তাকে ভর্তি করে এনআইসিইউতে রাখা হয়।’

এ সময় হাসপাতালের চিকিৎসকরা তার বাবাকে জানিয়েছেন, শিশুটির অবস্থা ভালো নেই।

উল্লেখ্য, দগ্ধ শিশুটি বগুড়া জেলার কাহালু উপজেলার পলি বগুই গ্রামের মোহাম্মদ রাব্বানীর দ্বিতীয় পুত্র সন্তান। বর্তমানে গাজীপুরে তার বাবার ইলিক্ট্রিক্যাল দোকান রয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার রাতে শিশুটির মা সপ্নাকে ভর্তি করা হয়। ওইদিন দিনগত ভোর ৪টার দিকে এই পুত্র সন্তানের জন্ম হয়।

আরও খবর

Sponsered content