প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ৮:৪১:০৪ প্রিন্ট সংস্করণ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার বিকেলে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রীকে দেখতে যান রিজভী।
এ সময় মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য নেন রিজভী।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে অসুস্থ হলে ইকবাল হাসান মাহমুদ টুকুকে হাসপাতালে ভর্তি করা হয়।





















