জাতীয়

তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠান ঘিরে যুক্তরাষ্ট্রে বিএনপির নেতাকর্মীদের ক্ষোভ ও হতাশা

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১:১১:১৫ প্রিন্ট সংস্করণ

দীর্ঘদিন পর প্রিয় নেতাকে একনজর দেখার আশা ও উচ্ছ্বাস নিয়ে যুক্ত রাষ্ট্রজুড়ে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নিউইয়র্কে জড়ো হয়েছিলেন বিএনপির শত শত নেতাকর্মী। তবে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে আয়োজিত সাক্ষাৎ অনুষ্ঠানে ব্যাপক সমন্বয়হীনতা, অব্যবস্থাপনা এবং তৈরি হওয়া বিশৃঙ্খলার কারণে অধিকাংশ নেতাকর্মী সাক্ষাৎ না পেয়ে বিমর্ষ মুখে ফিরে গেছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ ও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিউইয়র্ক সফরকে ঘিরে প্রবাসী নেতাকর্মীদের মধ্যে যে উদ্দীপনা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত তা তীব্র ক্ষোভ ও হতাশায় রূপ নিয়েছে।

অভিযোগ উঠেছে, শুক্রবার গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীদের উপচে পড়া ভিড় সামলাতে আয়োজকরা ব্যর্থ হন। একপর্যায়ে লবিতে চরম হট্টগোল ও স্লোগান শুরু হলে নিরাপত্তা বাড়ায় নিউইয়র্ক পুলিশ এবং সিক্রেট সার্ভিস। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাকর্মীরা প্রধানমন্ত্রীকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন। ফলে ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, বোস্টন ও পেনসিলভেনিয়াসহ বিভিন্ন স্টেট থেকে আসা শীর্ষ স্থানীয় নেতাসহ হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়া সাধারণ কর্মীরা প্রিয় নেতার দেখা ও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ থেকে বঞ্চিত হন।

বিভিন্ন অঙ্গরাজ্যের নেতারা এ ঘটনার জন্য আয়োজকদের সমন্বয়হীনতাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন। ফ্লোরিডা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার, বোস্টন বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুল, ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান এবং নিউইয়র্ক স্টেট ও মহানগর বিএনপির প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করে জানান, হাজার হাজার ডলার ব্যয় ও দিনের পর দিন হোটেলে অবস্থান করেও একনজর দেখা বা ছবি তোলার সুযোগ না পাওয়া অত্যন্ত দুঃখজনক। তারা আয়োজক কমিটির সংশ্লিষ্টদের চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content