আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর হয়ে ইতিহাস গড়লেন আবদুল এল-সাইয়েদ

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৬ , ২:১৩:৪৬ প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। মিশরীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক ও প্রগতিশীল রাজনৈতিক নেতা এল-সাইয়েদ নির্বাচনী প্রচারণাজুড়ে অব্যাহত ইসলামবিদ্বেষী আক্রমণের মুখেও জয় পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এল-সাইয়েদকে লক্ষ্য করে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। এমনকি তাকে ‘জিহাদি’ বলেও আখ্যা দিয়েছেন ট্রাম্প।

মিশিগানে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘তাকে সিনেটে প্রবেশের অনুমতি দেওয়ার আগে ধাতব বস্তু শনাক্তকরণ যন্ত্রের মধ্য দিয়ে যেতে হবে। এমন সিনেটর আর কেউ থাকবেন না।’

নিজ দলের ভেতর থেকেও বিরোধিতার মুখে পড়তে হয়েছিল এল-সাইয়েদকে। গত আগস্টে ডেমোক্র্যাটদের সিনেটর প্রার্থী বাছাইয়ের নির্বাচনে তার কাছে হেরে যাওয়া হ্যালি স্টিভেনস দলীয় অবস্থান উপেক্ষা করে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে সমর্থন দিয়েছিলেন।

বিজয় নিশ্চিত হওয়ার পর এল-সাইয়েদ বলেন, ‘আমেরিকার শ্রেষ্ঠত্ব নিজেদের ত্রুটিগুলো উপেক্ষা করার মধ্যে নয়; বরং সেগুলো সংশোধনের সাহসের মধ্যেই নিহিত।’

যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতির বিরোধিতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘নিজেদের কর পরিশোধ করতে গিয়ে মানুষের এতটা ভোগান্তি হওয়া উচিত নয়। মানুষ যেন নিশ্চিত হতে পারে, তাদের দেওয়া অর্থ অন্য দেশের মানুষ ও তাদের সন্তানদের ওপর বোমা ফেলতে নয়, বরং নিজেদের ও নিজেদের সন্তানদের কল্যাণে ব্যয় করা হচ্ছে।’

আরও খবর

Sponsered content