প্রচ্ছদ

‘দেশের স্ট্রাকচার ভেঙে পড়েছে, পুলিশ-প্রশাসন কাজ করছে না’ — শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ৫:৫৯:৩৫ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর বিপর্যয়ের চিত্র তুলে ধরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, “আমাদের দেশের কমপ্লিট স্ট্রাকচার ভেঙে পড়েছে। জেলা থেকে কেন্দ্র পর্যন্ত সব ব্যবস্থা ভেঙে গেছে। পুলিশ-প্রশাসন কার্যত কাজ করছে না।”

রোববার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নাটোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাখাওয়াত হোসেন আরও বলেন, “পুলিশ কাজ করছে না, কারণ স্ট্রাকচারটাই ভেঙে পড়েছে। আইন ও প্রশাসনের কাঠামোও কার্যত শেষ। এ অবস্থার উন্নয়ন ৮ মাস বা ১ বছরের কাজ নয়।”

ব্যবসায়ীদের সমালোচনা করে তিনি বলেন, “ব্যবসায়ীরা কিছু হলেই বলে সরকার টাকা দেয় না। অথচ সরকার লোন দেয়। যেমন বেক্সিমকো ২৭ হাজার কোটি টাকা নিয়েছে একটি ব্যাংক থেকে। সেই টাকা কোথায় গেছে কেউ জানে না। কেউ কেউ টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে, আর আমরা টাকার জন্য সাত দিনও বিদেশে থাকতে পারি না।”সাখাওয়াত হোসেন উল্লেখ করেন— “যাকে ধরি, কোনো ব্যাংক থেকে ৫০০-৭০০ কোটি টাকার নিচে কেউ নেয়নি। হাজার কোটি টাকা নিয়ে অনেকে বিলাসবহুল জীবনযাপন করছে। তারা আমাদের ব্যাংকের টাকা নিয়ে বাড়ি বানিয়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছে।”শ্রমিকদের কল্যাণ নিয়ে সরকার আন্তরিক বলে উল্লেখ করে তিনি বলেন, “আমরা আন্তর্জাতিক কনভেনশনগুলোতে স্বাক্ষর করেছি যাতে নারী বৈষম্য ও লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করা যায়। আইএলও স্ট্যান্ডার্ড অনুযায়ী আইন সংশোধন করে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “গার্মেন্টস ও জনশক্তি রপ্তানির বাইরে শিপ বিল্ডিং খাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার এই খাতকে রপ্তানিমুখী খাতে রূপান্তরের জন্য কাজ করছে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের। আরও উপস্থিত ছিলেন— নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন,সিভিল সার্জন ডা. মো. আরেফিন সিদ্দিক,অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াত,এবং জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content