সারাদেশ

১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান ড. আব্দুল মঈন খানের

  মোঃ নাজমুল হক মণি — নরসিংদী: ১ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:১৬:০৩ প্রিন্ট সংস্করণ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ড. আব্দুল মঈন খান। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী-২ (পলাশ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী।

শনিবার  রাতে নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকার ডাংগা ইউনিয়নের হাসানহাটা গ্রামের দেবালে ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনিরের আয়োজনে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, “এ দেশের মানুষ গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা ও ভোটের অধিকার চায়। দীর্ঘ ২০ বছর ধরে মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেনি।” তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ইচ্ছেমতো পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী—কোনো চরমপন্থার রাজনীতিতে নয়।”

উদারনীতির গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, ডাংগা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রোমানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

পরে ডাংগা ইউনিয়নের ভিরিন্দায় পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইজি ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইছাদ চৌধুরীর আয়োজনে এবং ডাংগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামসুজ্জামান খানের উদ্যোগে আয়োজিত আরেকটি উঠান বৈঠকেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

আরও খবর

Sponsered content