সারাদেশ

টানা বৃষ্টিতে ফরিদপুর মেডিকেলের ভেতরে পানি

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ৬:৩৫:৩৯ প্রিন্ট সংস্করণ

‎গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন স্থানে হাঁটুপানি জমেছে। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও পানি নিষ্কাশনে বাধার কারণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

‎‎আজ সোমবার সরেজমিন দেখা গেছে, হাসপাতালের পুরনো ভবনের প্রধান ফটকসহ নিচতলার বিভিন্ন স্থানে পানি জমে গেছে। জরুরি বিভাগে আসা অনেক রোগীকে নোংরা পানি মাড়িয়ে হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে। এতে রোগীদের পাশাপাশি স্বজনদেরও ভোগান্তি বেড়েছে।

‎রোগীর স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের ভেতরে নোংরা ও দূষিত পানি জমে থাকায় রোগীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। প্রতিবার ভারী বৃষ্টি হলেই একই পরিস্থিতির সৃষ্টি হয়। সকালের বৃষ্টির পর থেকেই পুরনো ভবনের নিচতলায় পানি জমে থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হাসপাতালের চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, ‘ভারী বৃষ্টি হলেই হাসপাতাল এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। বাইরের পানি নিষ্কাশন ব্যবস্থার সমস্যার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।’

‎‎তার ভাষ্য, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি দূর করা গেলে সমস্যার সমাধান সম্ভব। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানালেন তিনি।

আরও খবর

Sponsered content