সারাদেশ

যশোরে ‘রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ : সভাপতি সাকিরুল কবীর রিটন, সাধারণ সম্পাদক সালাহ্উদ্দীন সাগর

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ৩ সেপ্টেম্বর ২০২৬ , ১২:১৫:৫১ প্রিন্ট সংস্করণ

যশোরে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘যশোর রিপোর্টার্স ইউনিটি’ (জেআরইউ) আত্মপ্রকাশ করেছে। পেশাদার সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।

নবগঠিত কমিটিতে ডিবিসি নিউজ ও দ্য ডেইলি অবজারভারের স্টাফ রিপোর্টার সাকিরুল কবীর রিটনকে সভাপতি এবং দেশ টিভির যশোর জেলা প্রতিনিধি সালাহ্উদ্দীন সাগরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে যশোরে কর্মরত পেশাদার সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করা। পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, অনিয়ম-দুর্নীতি ও নাগরিক সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা ও জনমত গঠনে কাজ করবে সংগঠনটি।

নবগঠিত কমিটির সহসভাপতি হয়েছেন শিকদার খালিদ (একুশে টেলিভিশন) ও বিএম ফারুক (আরটিভি)। যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা (বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলাম অভি (গ্লোবাল টিভি), আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ তাজ হোসেন তাজু (সম্পাদক, সাপ্তাহিক রেড নিউজ ও অ্যাডভোকেট, জজ কোর্ট, যশোর), দপ্তর সম্পাদক মিরাজুল কবীর টিটো (দৈনিক স্পন্দন), কোষাধ্যক্ষ খন্দকার তরিকুল ইসলাম (নাগরিক টিভি) এবং প্রচার সম্পাদক এমএইচ উজ্জ্বল (ডিবিসি নিউজ)।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হারুন অর রশীদ (নির্বাহী সম্পাদক, দৈনিক প্রভাতফেরী), মোস্তাকিম আল রাব্বি সাকিব (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক প্রতিদিনের কণ্ঠ), জহুরুল ইসলাম (বার্তা সম্পাদক, দৈনিক প্রতিদিনের কণ্ঠ), সিরাজুল ইসলাম (রাজধানী টিভি), ইলিয়াস সাজু বাদশা (প্রধান ফটো সাংবাদিক, দৈনিক কল্যাণ ও দৈনিক ডেসটিনি) এবং রোহিত হোসেন রনি (ভিওডি বাংলা)।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, রাষ্ট্র ও জনগণের মধ্যে তথ্যের আদান-প্রদান এবং পারস্পরিক যোগাযোগের অন্যতম সেতুবন্ধন হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখবে যশোর রিপোর্টার্স ইউনিটি। একই সঙ্গে পেশাদার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি যশোরের সাংবাদিকতা অঙ্গনে ইতিবাচক ও পেশাদার পরিবেশ গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরও খবর

Sponsered content