অর্থ-বাণিজ্য

নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ৯:৩৮:৫৯ প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদী ভাঙনকবলিত অসহায় মানুষদের সাহায্যার্থে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩ শতাধিক পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী শায়লা কবীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা কার্যক্রম সারা দেশেই অব্যাহত রয়েছে এবং যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম ও সাবেক সহ-সভাপতি লোকমান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্বিপাকের দিনে এই মানবিক সহায়তা পেয়ে এবিজি ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

আরও খবর

Sponsered content