প্রচ্ছদ » অপরাধ » চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও মোবাইল ফোন জব্দ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও মোবাইল ফোন জব্দ
মোঃ অনিক দেওয়ান , স্টাফ রিপোর্টার ৪ নভেম্বর ২০২৫ , ৩:৫২:৪৭প্রিন্ট
সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ ও মোবাইল ফোন জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিযনের সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
গতকাল সোমবার(৩ নভেম্বর)ভোর বেলা ও সন্ধ্যায় চালানো এই পৃথক দুটি অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ ও ১টি ইঞ্জিন চালিত নৌকা এবং ভারতীয় ৫৪টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
বিজিবির এক প্রেসনোটে জানানো হয়,৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান,পিএসসি মহোদয়ের নির্দেশক্রমে বাখেরআলী বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের বাখেরআলী গ্রামের সাদ্দামের চর এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ ও ১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করতে সক্ষম হয়।
অপরদিকে ফতেপুর বিওপির বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের হলুদিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৪টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মদ ও নৌকা শিবগঞ্জ থানায় এবং মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান,পিএসসি বলেন: ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নসহ অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু,মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল চোরাচালানের বিরুদ্ধে ৫৩ বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।