প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ৫:৫৪:০৮ প্রিন্ট সংস্করণ
আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে বাজারে নতুন প্রিমিয়াম টাইলস ‘মেটাল ক্রোমা গোল্ড’ নিয়ে এসেছে আকিজ সিরামিকস। মেটালিক ফিনিশ, গোল্ডেন টোন ও আকর্ষণীয় সারফেস টেক্সচারের এই টাইলস ইন্টেরিয়রে যোগ করবে এক ভিন্ন ও অভিজাত মাত্রা।
আলোর তারতম্যের সঙ্গে সঙ্গে এই টাইলসের সারফেসে শেড ও টেক্সচারের ভিন্নতা তৈরি হয়, যা ফ্লোরে বাড়তি গভীরতা ফুটিয়ে তোলে। লিভিং রুম, ডাইনিং স্পেস, হোটেল লবি, শোরুম ও করপোরেট রিসেপশনের মতো আবাসিক ও বাণিজ্যিক উভয় স্থাপনার আধুনিক, মিনিমাল এবং লাক্সারি ইন্টেরিয়রের সঙ্গে এটি সহজেই মানিয়ে যায়।
ফ্লোরিংয়ে বৈচিত্র্যময় ডিজাইন অপশন যোগ করা এবং ফ্লোরকে ইন্টেরিয়রের একটি গুরুত্বপূর্ণ নান্দনিক উপাদান হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এই প্রিমিয়াম টাইলস বাজারে আনা হয়েছে বলে জানিয়েছে আকিজ সিরামিকস।





















