সারাদেশ

খালেদা জিয়ার স্মরণে মাদারীপুরে শোকসভা ও দোয়া মাহফিল

  ইব্রাহিম সবুজ , স্টাফ রিপোর্টার মাদারীপুর ৫ জানুয়ারি ২০২৬ , ১০:৩৭:০৩ প্রিন্ট সংস্করণ

আপসহীন নেতা, সাবেক সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-র স্মরণে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনএর উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শোকসভা সোমবার (৫ জানুয়ারি) বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ সোহরাব হোসেন হাওলাদার।

শোকসভায় অংশগ্রহণ করেন কালকিনি উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content