বিনোদন

অসুস্থতার মধ্যেই জোড়া সুখবর দিলেন খায়রুল বাসার

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৬ , ৩:০৮:৫৮ প্রিন্ট সংস্করণ

থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। বর্তমানে বিশ্রামে আছেন তিনি। এই অসুস্থতার মাঝেই জোড়া সুখবর দিলেন অভিনেতা।

জানালেন, খায়রুল বাসার অভিনীত একক নাটক ‘পথহারা মন’ অল্প সময়েই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। নাটকটি ইতিমধ্যেই ১২ মিলিয়ন বা এক কোটি ২০ লাখ ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।

অন্যদিকে চূড়ান্ত হয়েছে বাসারের নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’র মুক্তির দিনক্ষণও। নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, আগামী ৭ অক্টোবর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হবে।

নাটকে আদিল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। চরিত্রটি নিয়ে আশাবাদী এই অভিনেতা। তার মতে, পারিবারিক ঘরানার গল্পের এই নাটকে দর্শক একদিকে যেমন পরিচিত জীবনের নানা ছায়া খুঁজে পাবেন, অন্যদিকে সম্পর্কের টানাপোড়েন ও নানা ঘটনার মধ্যদিয়ে এগিয়ে যাওয়া গল্পও দর্শকের মনে দাগ কাটবে।

এদিকে সম্প্রতি আরটিভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান অভিনীত নতুন একক নাটক ‘সরল জটিলতা’। আসাদুজ্জামান সোহাগের গল্পে নাটকটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব।

আরও খবর

Sponsered content