প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৬ , ২:০৭:০৬ প্রিন্ট সংস্করণ
খুলনার বহুল পরিচিত টাইগার গার্ডেন হোটেলের পঞ্চম তলায় এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ শনিবার সকালে হোটেলের ৫০২ নম্বর কক্ষে হঠাৎ এসি বিস্ফোরণের পর আগুন ধরে যায়।
আগুনের খবর পেয়ে সকাল ৯টা ৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। প্রায় ২০ মিনিটের টানা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এরই মধ্যে আগুনে ওই কক্ষের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর হোটেলজুড়ে আতঙ্ক তৈরি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।





















