লাইফস্টাইল

নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৩১:৪৭ প্রিন্ট সংস্করণ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোমবার সকালে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নুরসহ বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান গুরুতর আহত হন।

প্রথমে নুরকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হলেও পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরা আশাবাদী।

আরও খবর

Sponsered content