প্রচ্ছদ

গঙ্গাচড়ায় ইউসিসিএ লি.-এর বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

  গংগাচড়া (রংপুর) প্রতিনিধি: ৬ মার্চ ২০২৫ , ৫:৪৫:৪১ প্রিন্ট সংস্করণ

রংপুরের গঙ্গাচড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫) সকাল ১১টায় উপজেলা বিআরডিবি হলরুমে আয়োজিত এ সভায় সমিতির বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।

সভায় সমিতির কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নানা দিকনির্দেশনা দেওয়া হয়।

বক্তারা সমবায়ের শক্তি ও গুরুত্ব তুলে ধরে বলেন, অর্থনৈতিক মুক্তির অন্যতম মাধ্যম হলো সমবায়। সভা শেষে সমিতির নতুন নির্বাচিত কমিটির ঘোষণা দেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় অফিসার মোঃ আবতাবুজ্জামান।

উল্লেখ্য নির্বাচনী তফসিল অনুযায়ী গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মনোনয়নপত্র প্রত্যাহারের পর কোনো পদে একাধিক বৈধ প্রার্থী না থাকায় ৬ মার্চ ২০২৫ তারিখে সমবায় সমিতি বিধিমালা-২০০৪ এর ৩২(১) বিধি অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদ সরকার সভাপতি,জাহাঙ্গীর হোসেন সহ-সভাপতি নির্বাচিত হন।

এছাড়াও আমজাদ হোসেন, আলাউর রহমান,মোজাম্মেল হক,আব্দুল কাদের,নুর ইসলাম,হাফিজুল ইসলাম কে পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। উক্ত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার মোঃ আবতাবুজ্জামান, কমিটির সদস্য ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কৃষ্ণ কান্ত রায় ও সহকারী পরিদর্শক মোঃ জীবন মিয়া।

নবনির্বাচিত কমিটি সমবায়ের কার্যক্রম আরও গতিশীল করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। উপস্থিত সমবায়ীরা বলেন, সমবায়ের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন সম্ভব হলেও আমরা আজও সফল হতে পারিনি।আশা করি এই কমিটির মাধ্যমে আগামীতে নতুন কিছু হবে।

সভায় স্থানীয় সমবায়ী সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআই

আরও খবর

Sponsered content