প্রচ্ছদ

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর: ৩ আগস্ট ২০২৫ , ৩:৩৭:৩৮ প্রিন্ট সংস্করণ

মেহেরপুরের গাংনী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত আলী (৫৪) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রবিবার সকাল ১১টার দিকে নিজের জমিতে মটারের বিদ্যুৎ লাইনের সুইচ দিতে গিয়ে তিনি মারা যান।

নিহত শওকত আলী গাংনীর ভাটপাড়া গ্রামের মৃত ফরাতুল্লাহ কাজীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালবেলা শওকত আলী নিজ জমিতে পানি দেওয়ার জন্য মটারের সুইচ চালু করতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের স্বজন রাজীব আহমেদ জানান,
“তিনি নিজেই জমিতে মটারের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন,
“বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বিদ্যুৎ ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

আরও খবর

Sponsered content