প্রচ্ছদ » প্রচ্ছদ » গাইবান্ধার নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব নিলেন ডা. রফিক
গাইবান্ধার নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব নিলেন ডা. রফিক
লালচান বিশ্বাস সুমন, গাইবান্ধা জেলা প্রতিনিধি: ৪ মার্চ ২০২৫ , ১১:১৯:৪১প্রিন্ট
সংস্করণ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে গাইবান্ধার সিভিল সার্জন পদে পরিবর্তন এসেছে। সদ্য পদোন্নতিপ্রাপ্ত ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান রফিক নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব বুঝে নেন। এর আগে গত রোববার (২ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৯ জন সিভিল সার্জনকে ওএসডি করা হয়।
জানা গেছে, গাইবান্ধার পূর্ববর্তী সিভিল সার্জন ডা. কানিজ সাবিহাকে দায়িত্বে অবহেলা, স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের অভিযোগে ওএসডি করা হয়েছে। তবে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
নবনিযুক্ত সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান রফিক বলেন, “আমি গাইবান্ধারই মানুষ। চিকিৎসাসেবায় এ জেলার মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করবো। সকলের সহযোগিতা নিয়ে স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ করবো।”