জাতীয়

গাজীপুরে জাতীয় দুর্যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন, স্মারক পেয়ে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

  মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর প্রতিনিধি: ২০ মে ২০২৬ , ৯:১৫:৩৪ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের সাতাইশ মৌজায় দেশের প্রথম জাতীয় দুর্যোগ প্রশিক্ষণ ইনস্টিটিউট-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় একটি আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়, যখন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া প্রধানমন্ত্রীর হাতে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি বিশেষ স্মারক তুলে দেন।

জানা যায়, ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর গাজীপুর সফরকালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গাজীপুরকে মহকুমা হিসেবে ঘোষণা করেন এবং এটিকে একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। প্রায় ৪৭ বছর আগের সেই ঐতিহাসিক ঘটনার স্মারকই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।

স্মারকটি হাতে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাবার স্মৃতিবিজড়িত এই উপহার দেওয়ার জন্য জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্মারকে লেখা ছিল:

“গাজীপুর মহকুমা সদর দপ্তর উদ্বোধন করলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান, বীর উত্তম।”

আরও খবর

Sponsered content