সারাদেশ

গাজীপুরে বিরয়ানি দোকানে বাসি খাবারের অভিযোগ, ভাইরাল ভিডিওতে দেখা গেল পোকা

  মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর: ১৫ নভেম্বর ২০২৫ , ৯:১২:৩৮ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে দীর্ঘদিন ধরে পরিচিত হাজী বিরয়ানি  ও নান্না বিরয়ানি  নামের দুটি খাবারের দোকান আবারও সমালোচনার মুখে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন যে, এসব দোকানে সময়মতো খাবার পরিবর্তন না হওয়ায় বাসি ও পচা খাবার বিক্রি করা হয়।

এর ধারাবাহিকতায় ১৩ নভেম্বর এক ক্রেতা দোকানে খাবার খেতে গিয়ে গরুর মাংসের হাড়ে জীবন্ত পোকা দেখতে পান। তিনি ঘটনাটি মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে হাড়ের মধ্যে পোকা নড়াচড়া করছে—দৃশ্যটি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে।

দোকানের মালিকপক্ষ দাবি করেছেন, “আমাদের খাবারে পোকা থাকার কোনো সম্ভাবনা নেই এবং ভিডিওটি বিভ্রান্তিকর।” তবে ভাইরাল ভিডিওর দৃশ্যের সঙ্গে তাদের বক্তব্যের মিল পাওয়া যায়নি।

স্থানীয় গ্রাহকরা দ্রুত প্রশাসনের নজরদারি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।

আরও খবর

Sponsered content